গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফে
স্টাফ রিপোর্টার
রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২, বাংলাদেশের ২০২৩-২৪ রোটারী বর্ষের দুই দিনব্যাপী ডিস্ট্রিক্ট টিম ট্রেনিং সেমিনার (ডিটিটিএস) অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ ও ১৮ ফেব্রুয়ারি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফে ডিটিটিএস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন রোটারী ডিস্ট্রিক্ট গভর্নর রোটা. রুহেলা খান চৌধুরী। ২০২৩-২৪ রোটারী বর্ষের ডিস্ট্রিক্ট গভর্নর রোটা. ইঞ্জি. এম মতিউর রহমানের পরিচালনা ও তত্ত্বাবধানে ট্রেনিং প্রোগ্রামে ট্রেইনার হিসাবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ট্রেইনার (২০২৩-২৪) পিডিজি রোটা. ইঞ্জি. এমএ আহাদ, ডিস্ট্রিক্ট ফিউচার ফার্স্ট লেডি পিপি রোটা. সামিনা ইসলাম, পিডিজি রোটা. এম এ আউয়াল, পিডিজি রোটা. ড. মীর আনিসুজ্জামান, পিডিজি রোটা. শহীদ আহমেদ চৌধুরী, পিডিজি রোটা. দীলনাঁশী মোহসেন, পিডিজি রোটা. এম আতাউর রহমান পীর, পিডিজি রোটা. ড. বেলাল উদ্দিন, আইপিডিজি রোটা. আবু ফয়েজ খান চৌধুরী, ডিজিএন রোটা. এএইচএম ফয়সাল আহমেদ, ডিস্ট্রিক্ট সেক্রেটারি জেনারেল সিপি রোটা. মোহাম্মদ শাহজাহান, ডিস্ট্রিক্ট সেক্রেটারি জেনারেল (২০২৩-২৪) পিপি রোটা. মোহাম্মদ আকবর হোসাইন, এক্সকিউটিভ সেক্রেটারি পিপি রোটা. শামসুল আলম রিপন, ডিস্ট্রিক্ট ট্রেজারার পিপি রোটা. আসাদুল হক, ডিস্ট্রিক্ট চীফ সার্জেন্ট অ্যাট আর্মস সিপি রোটা. মো. নজরুল ইসলাম নান্টু, ইভেন্ট চেয়ার পিপি রোটা. সাজ্জাদুর রহমান সাজু চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা, হবিগঞ্জ, চাঁদপুর, সিলেট, কক্সবাজার, বান্দরবান, নোয়াখালী, লক্ষীপুর, নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সিনিয়র রোটারিয়ান ও ট্রেইনারবৃন্দ অংশ নেন।
৩ শতাধিক রোটারিয়ানের উপস্থিতিতে ট্রেনিং সেমিনারে গভর্নর ইলেক্ট রোটা. ইঞ্জি. মতিউর রহমান আগামি বছরের ইয়ার থিম ‘ক্রিয়েট হোপ ইন দা ওয়ার্ল্ড’ এর উপর গুরুত্বারোপ ও নতুন কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রোটারী ক্লাবের সদস্যরা সবসময় মানবতার সেবায় কাজ করে। রোটারীর সার্ভিস এভাব সেলফ ও রোটারির সেভেনে এরিয়া অফ ফোকাসের উপরে বেশি করে কাজ করার তাগিদ দেয়া হয়। সুন্দর পৃথিবীকে আরো সুন্দর করতে আশাহত মানুষের কাছে পৌঁছে নতুন আশা ও স্বপ্ন নিয়ে পাশের দাঁড়াতে হবে। ডিস্ট্রিক্ট টীমের সব সদস্যের রোটারী ফাউন্ডেশনে বেশি করে অর্থ প্রদান করার জন্য অনুরোধ জানান। এছাড়া রোটারী পল হ্যারিস স্কুল, শ্রীমঙ্গলে আরো একটি নতুন ভবনের অবকাঠামো উন্নয়নের জন্য নগদ অর্থ প্রদান করা হয়।
উল্লেখ্য, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফে আয়োজিত ডিস্ট্রিক্ট টিম ট্রেনিং সেমিনার-ডিটিটিএস এ চাঁদপুর রোটারী ক্লাবের রোটা. প্রফেসর জাকির হোসেন খান আজাদ, রোটা. অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু, রোটা. নাসির আহমেদ খান, রোটা. মাহবুবুর রহমান সুমন, রোটা. শাহিন আক্তার, চাঁদপুর সেন্ট্রাল রোটারী ক্লাবের রোটা. নূরুল আমিন খান আকাশ, রোটা. আব্দুল আউয়াল রুবেল, রোটা. ডা. রাশেদা আক্তার ও রোটা. ডা. মাসুদ অংশ নেন। এর মধ্যে রোটা. মাহবুবুর রহমান সুমন ও রোটা. শাহিন আক্তার সার্জেন্ট-এট-আর্মসের দায়িত্ব পালন করেন।
২০ ফেব্রুয়ারি, ২০২৩।
