রোটা. শাহজাহান রোটারী ডিস্ট্রিক্ট সেক্রেটারী নির্বাচিত

স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের কৃতী সন্তান রোটারিয়ান মোহাম্মদ শাহজাহান রোটারী আন্তর্জাতিক ডিস্ট্রিক্ট-৩২৮২, বাংলাদেশের ডিস্ট্রিক্ট সেক্রেটারী নির্বাচিত হয়েছেন। তিনি ২০২২-২৩ রোটারী বর্ষে ডিস্ট্রিক্ট সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করবেন। ২০২২ সালের ১ জুলাই থেকে ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন। গত ১৩ সেপ্টেম্বর ২০২২-২৩ রোটারী বর্ষের নির্বাচিত ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান রুহেলা খান চৌধুরী তাকে এই দায়িত্ব প্রদান করেন।
রোটা. মোহাম্মদ শাহজাহান ২০১৪ সালে চার্টার প্রেসিডেন্ট হিসেবে গ্রেটার চিটাগাং রোটারী ক্লাব প্রতিষ্ঠা করেন। এর আগে তিনি চট্টগ্রাম রোটার‌্যাক্ট ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। প্রায় ৩০ বছর যাবত রোটারী-রোটার‌্যাক্ট ক্লাবে নেতৃত্ব দেয়া রোটা. মোহাম্মদ শাহজাহান ইতোমধ্যে রোটারী ডিস্ট্রিক্টে বিভিন্ন পদে কাজ করেছেন। তিনি চলতি ২০২১-২২ রোটারী বর্ষে লেফটেনেন্ট গভর্নরের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি এডিশনাল লেফটেনেন্ট গভর্নর, এডিশনাল জোনাল কো-অর্ডিনেটর, ডেপুটি গভর্নর ও এসিস্টেন্ট গভর্নরের দায়িত্ব পালন করেন।
রোটা. মোহাম্মদ শাহজাহান সাউথার্ন ইউনিভার্সিটি থেকে এমবিএ (মার্কেটিং) ডিগ্রি লাভ করেন। তিনি ‘সিনটিলা লিমিটেড’ এর ম্যানেজিং ডিরেক্টর এবং চট্টগ্রামের প্রাচীন সমবায়ী প্রতিষ্ঠান ‘দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড’ এর নির্বাচিত সেক্রেটারী হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া চট্টগ্রাম আঞ্জুমানে মফিদুল ইসলামসহ চট্টগ্রামের বিভিন্ন সামাজিক ও সেবামূলক সংস্থার সদস্য তিনি।
রোটা. মোহাম্মদ শাহজাহান ও তার সহধর্মিণী নাসরিন সুলতানার ১ ছেলে ও ১ মেয়ে। ছেলে আবরার শাহরিয়ার শাহজাহান (১০ শ্রেণি) ও মেয়ে আমিরা জাহান নওশীন (৮ম শ্রেণি) চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থী।
এদিকে গ্রেটার চিটাগাং রোটারী ক্লাবের চার্টার প্রেসিডেন্ট, এক্স-রোটার‌্যাক্টর রোটা. মোহাম্মদ শাহজাহান রোটারী আন্তর্জাতিক ডিস্ট্রিক্ট-৩২৮২, বাংলাদেশের ২০২২-২৩ রোটারী বর্ষে ডিস্ট্রিক্ট সেক্রেটারী নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর রোটারী ক্লাবের জয়েন্ট সেক্রেটারী, এক্স-রোটার‌্যাক্টর রোটা. মাহবুবুর রহমান সুমন এমপিএইচএফ। এক অভিনন্দন বার্তায় রোটা. সুমন বলেন, আগামি রোটারী বর্ষে নির্বাচিত গভর্নর রুহেলা খান চৌধুরীর সাথে রোটা. মোহাম্মদ শাহজাহান রোটারীর কর্মকাণ্ড আরো গতিশীল করবেন।

২ অক্টোবর, ২০২১।