শনিবার হযরত মাদ্দাহ্ খাঁ (র.) এর বার্ষিক উরুছ মাহফিল

মোহাম্মদ হাবীব উল্যাহ্
আগামি শনিবার (৩১ ডিসেম্বর) ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে হাজীগঞ্জ পৌরসভাধীন আলীগঞ্জ হযরত মাদ্দাহ্ খাঁ (র.) এর বার্ষিক উরুছ শরীফ মাহফিল উপলক্ষে ওয়াজ, জিকির ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে। এ দিন বাদ জোহর হতে অনুষ্ঠিত মাহফিলে দেশবরণ্যে পীর মাশায়েখ ও বিশিষ্ট ওলামায়ে কেরাম পবিত্র কোরআন মাজিদ ও হাসিদের আলোকে আলোচনা করবেন।
প্রতিবছরের মতো হযরত মাদ্দাহ্ খাঁ (র.) মসজিদ ও মাজার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত বার্ষিক এ মাহফিলে দলে দলে যোগদান করার জন্য ধর্মপ্রাণ মুসল্লিসহ সর্বস্তরের জনসাধারণকে আমন্ত্রণ জানিয়েছেন, কাজী রিয়াজ উদ্দিন (হযরত মাদ্দাহ্ খাঁ র. মসজিদ, মাদ্রাসা ও মাজার শরীফ) এস্টেটের মোতাওয়াল্লী কাজী খায়রুল আলম। ইতোমধ্যে উরুছ-মাহফিলের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানা গেছে।
যারা মাহফিলের আয়োজনে টাকা, পয়সা ও তাবারুকের জন্য গরু, ছাগল, চাল, তেল, মশল্লা, পেঁয়াজ, রসুনসহ ইত্যাদি দিয়ে শরীক হতে চান তারা আজকের (বৃহস্পতিবার) মধ্যে মসজিদ ও মাজার শরীফ কর্তৃপক্ষের কাছে জমা দিয়ে রসিদ গ্রহণের আহ্বান জানিয়েছেন মাহফিল এন্তেজামিয়া কমিটি।

২৯ ডিসেম্বর, ২০২২।