
স্টাফ রিপোর্টার
দৈনিক চাঁদপুর প্রবাহের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, চাঁদপুর পপ্রসক্লাবের সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক ও ক্রীড়া সংগঠক একেএম শফিক উল্যা সরকারের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার বাদ জোহর দৈনিক চাঁদপুর প্রবাহের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
এ উপলক্ষে বুধবার বাদ জোহর মরহুম একেএম শফিক উল্যা সরকারের গ্রামের বাড়ি মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের পূর্বলালপুর কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিলে একেএম শফিক উল্যা সরকারের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠানে দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক মো. রহিম বাদশা মরহুম একেএম শফিক উল্যা সরকারের বিদেহী আত্মার মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া চেয়ে এবং মরহুমের বর্ণাঢ্য কর্মজীবন সম্পর্কে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।
মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন পূর্বলালপুর সরকার বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি হোসাইন আহম্মদ। এছাড়া মরহুম একেএম শফিক উল্যা সরকারের পরিবারের পক্ষ থেকে খতমে কোরআনখানির আয়োজন করা হয়। মিলাদ মাহফিল ও দোয়ার অনুষ্ঠানে মরহুম একেএম শফিক উল্যা সরকারের ছোট ভাই ষাটনল ইউপি চেয়ারম্যান ও ষাটনল ইউনিয়ন আ’লীগের সভাপতি একেএম শরীফ উল্লাহ সরকার, চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আবদুল আউয়াল রুবেল, দৈনিক চাঁদপুর প্রবাহের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ, বার্তা সম্পাদক আল ইমরান শোভন, ভ্রাম্যমাণ প্রতিনিধি মো. শাহজাহান, বিশেষ প্রতিনিধি আব্দুস সালাম আজাদ জুয়েল, সহ-সম্পাদক শাওন পাটওয়ারী, সিনিয়র রিপোর্টার তালহা জুবায়ের, সমাজসেবক মো. আমান উল্লাহ সরকার, মফিজুল ইসলাম মোহন সরকার, সমাজসেবক মো. জাকির হোসেন তপাদার, চাঁদপুর প্রবাহের বাবুরহাট প্রতিনিধি গাজী মো. মহসিন, ষাটনল ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি মো. ইলিয়াছ আলী মিয়াজী, হারুন-অর-রশিদ হারিছ, একেএম শফিক উল্যা সরকারের বড় ছেলে শাহরিয়ার বিন শফিক তনয়, মেঝ ছেলে নাভিদ বিন শফিক নিলয়, ছোট ছেলে তাসফিক বিন শফিক অনয়, দৈনিক চাঁদপুর প্রবাহের বিশেষ প্রতিনিধি কামাল হোসেন খানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুধীবৃন্দ, মরহুমের আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
এরপর মরহুম একেএম শফিক উল্যা সরকারের কবর জেয়ারত করা হয়। কবর জেয়ারত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আলহাজ মো. ইকবাল আহম্মেদ। এরপূর্বে মরহুমের সহধর্মিনী ও চাঁদপুর প্রবাহের প্রকাশক নিলুফা আক্তার তার প্রয়াত স্বামী মরহুম একেএম শফিক উল্যা সরকারের কবর জিয়াত করেন। এ সময় মরহুম একেএম শফিক উল্যাহ সরকারের বড় বোন হাসিনা আক্তার, মরহুম একেএম শফিক উল্যা সরকারের বড় ছেলে শাহরিয়ার বিন শফিক তনয়, মেঝো ছেলে নাভিদ বিন শফিক নিলয়, ছোট ছেলে তাসফিক বিনন শফিক অনয় সাথে ছিলেন।
একেএম শফিক উল্যা সরকার ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি ঢাকার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ওই দিনই চাঁদপুর ও মতলব উত্তরে কয়েক দফা নামাজে জানাজা শেষে ষাটনল ইউনিয়নের পূর্ব লালপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
