স্টাফ রিপোর্টার
চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও চাঁদপুর প্রেসক্লাবের সদস্য রোটারিয়ান মোহাম্মদ শরীফ আশ্রাফুল হকের বাবা আলহাজ মো. নুরুল হক হাসানের রুহের মাগফিরাত কামনা করে গত শুক্রবার বাদ আছর চাঁদপুর সরকারি কলেজ মসজিদে দোয়ার আয়োজন করা হয়।
যৌথভাবে দোয়া পরিচালনা করেন চাঁদপুর সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম হাফেজ মাও. মো. নিজামুল হক এবং মসজিদের মোয়াজ্জিন ক্বারী মো. আবুল কাশেম। এ সময় মরহুমের তিন ছেলে শরীফ মোহাম্মদ আশ্রাফুল হক, আরিফ মো. আজিজুল হক ও ইউসুফ মো. নুর তারেক এবং ক’জন নাতিসহ আপন শ্যালক চাঁদপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক নির্বাচিত কমিশনার আলমগীর হোসেন দোয়ায় শরিক হন।
চাঁদপুর সরকারি কলেজের পেশ ইমাম মরহুমের জীবদ্দশায় ধর্মীয় ক্ষেত্রে বিশেষ অবদান ছিল মর্মে দোয়ায় তুলে ধরেন। দোয়ায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন- চাঁদপুর পৌরসভার সচিব মো. আবুল কালাম ভূঞা, পুরানবাজার ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ দেলোয়ার আহমেদ, দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক মো. আবদুর রহমান, বিএনপি নেতা মুনির চৌধুরী, নাজিরপাড়া সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি ডা. মো. ছফিউল্লাহ, সহ-সভাপতি সমাজসেবী মো. কালু দেওয়ান, মো. জামিল পাটওয়ারী, আলহাজ মো. চাঁদ খান, দৈনিক একাত্তর কণ্ঠের সম্পাদক ও প্রকাশক জিয়াউর রহমান বেলাল, নাজিরপাড়া সামাজিক উন্নয়ন সংস্থার সহ-সাধারণ সম্পাদক রোটারিয়ান কাজী মাঈনুল হক জীবন, সাংগঠনিক সম্পাদক মো. আবদুল কাদের দেওয়ান মিন্টু, অর্থ সম্পাদক মো. দিদার হোসেন, চাঁদপুর পৌর কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন, চাঁদপুর পৌরসভার ১২নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক নুরনবী জমাদ্দার, চাঁদপুর সরকারি কলেজ ময়দান ঈদগাহ জামাত এন্তেজামিয়া কমিটির অর্থ সম্পাদক মোজাম্মেল হক, নাজিরপাড়া ক্রীড়া চক্রের অর্থ সম্পাদক মো. আনোয়ার পারভেজ, মো. আবু তাহের, মসজিদের খাদেম হাফেজ নুরুল ইসলাম, কাজী রুবেল, কাজী রাসেল, মুনছুর আহমেদ খান, মো. কবির হোসেন, আবু সাঈদ পাটওয়ারী সবুজসহ দুই শতাধিক মুসল্লি।
উল্লেখ্য, মরহুম আলহাজ মো. নূরুল হক হাসান একাধারে ছিলেন শিক্ষা ও ধর্মানুরাগী এবং সমাজসেবক। তিনি ৩ দিনব্যাপী বিপণীবাগ ঐতিহাসিক ইসলামী সম্মেলনের প্রতিষ্ঠাতা সভাপতি। তাঁর মৃত্যুতে নাজিরপাড়াবাসী একজন সাদা মনের আলোকিত মানুষকে হারালেন।
২০ জুন, ২০২১।
