শাহতলীতে ফ্রুটস ভ্যালি এগ্রো প্রকল্প পরিদর্শন

স্টাফ রিপোর্টার

চাঁদপুর সদর উপজেলার শাহতলী এলাকায় ‘ফ্রুটস ভ্যালি’ নামে কৃষি খামার গড়ে তুলেছেন দেশের বরেণ্য সাংবাদিক হেলাল উদ্দিন। মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ঐ কৃষি খামারটি পরিদর্শন করেন।

এসময় তার সাথে ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সহ একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট। জেলা প্রশাসনের প্রতিনিধি দল পুরো প্রকল্প এলাকা পরিদর্শন করে আশপাশের বেআইনী সব ইটভাটা বন্ধের প্রতিশ্রুতি দেন।

উল্লেখ্য, ফ্রুটস ভ্যালি এগ্রো প্রকল্পের প্রথম ফলনের ক্রেতা চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। জেলা প্রশাসক নগদ টাকা দিয়ে একটি রকমেলন, একটি আইসবক্স ইয়েলো, একটি হানিডিউ কিনেন। গতকাল জেলা প্রশাসক ব্যস্ত থাকায় অতিরিক্ত জেলা প্রশাসকসহ অন্যান্যরা ঐ প্রকল্প পরিদর্শন করেন। ‘ফ্রুটস ভ্যালি’ কৃষি খামারে সাংবাদিক হেলাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, মুক্তিযোদ্ধা আবুল কালাম চিশতি ও সাংবাদিক মির্জা জাকিরসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

 

৯ ডিসেম্বর, ২০২০।