স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, চাঁদপুর-হাইমচর নির্বাচনী এলাকার উন্নয়নের রুপকার, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি সুস্থতা কামনা করে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মাসুদুর রহমান নান্টুর উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকাল সোয়া ৪টায় উত্তর পাইকদি বাইতুল মামুর জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মিলাদের আগে সংক্ষিপ্ত বক্তব্যে মো. মাসুদুর রহমান নান্টু বলেন, চাঁদপুরের উন্নয়নের রুপকার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। আল্লাহ যেন তাকে এ রোগ থেকে দ্রুত মুক্তিলাভ করেন সেজন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন। এছাড়া তিনি শিক্ষামন্ত্রীর স্বামী তৌফিকে নেওয়াজ, যুবলীগের কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য জাফর ইকবাল মুন্নার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।
এ সময় শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মনির চৌধুরী, আবু নোমান পাটওয়ারী, ছাত্রলীগ আনোয়ার হোসেন তন্ময়সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন উত্তর পাইকদি বাইতুল মামুর জামে মসজিদের খতিব মো. ওচমান গনী মিজি।
৯ ডিসেম্বর, ২০২০।
- Home
- চাঁদপুর
- চাঁদপুর সদর
- শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির সুস্থতা কামনায় শাহমাহমুদপুরে মিলাদ ও দোয়া
