শাহমাহমুদপুরে আ.লীগের দোয়া ও ইফতার মাহফিল

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির উদ্যোগে

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির উদ্যোগে শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগ, সব অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকাল ৫টায় শাহতলী উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম দুলু মোল্লার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আ. হান্নান খান মিলনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, সহ-সভাপতি মাসুদুর রহমান নান্টু ও যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ খান বাদল।
ইফতার মাহফিলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান পাটওয়ারী, মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিদা বেগম, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী, জেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি আ. হান্নান সবুজ, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জসিম বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজান হাওলাদার সাজু, সাংগঠনিক সম্পাদক বাসুদেব বর্ধন, হানিফ মিজি, কৃষি বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী কামাল হাজী, মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সম্ভাব্য সভাপতি প্রার্থী লিটন সরকার, আওয়ামী লীগ নেতা আ. মতিন তপাদার ভুট্টু, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান সামনু, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম হাওলাদার, রুবেল কারী, তুষার হাজি, রিয়াজউদ্দিন রাজু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সমর্থকরা।