সজীব খান
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ রফিকুল ইসলাম খোকন মল্লিকের উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ মে) ভড়ঙ্গারচর ঈদগাঁ জামে মসজিদে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেন মিজি, সিনিয়র সহ-সভাপতি ফখরুল আমীন সুমন, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, জেলা যুবদলের সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম বাবলু, বিএনপি নেতা আবুল হাসেম রুশদী, মিজানুর রহমান খান, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব বেপারী, সাধারণ সম্পাদক বিল্লাল মল্লিক, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রুবেল ইসলাম, সদস্য সচিব মোস্তফা কামাল সোহেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব গাজী, ওয়াশিম হাজী, জহিরুল ইসলাম বেপারী, জাফর মিজি, সদস্য কাদির কাজী, মমিন খান, যুবদল নেতা সোহাগ হোসেন খান, শাহ আলম সর্দার, ৪নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী রিপন মিজি, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরজি আহমেদ ফুটন, ছাত্রদল নেতা এনামুল হক গাজীসহ অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাও. মোহাম্মদ উল্লাহ।
৯ মে, ২০২১।
