ছেংগারচরে শিল্পপতি মাহবুবুর রহমান সেলিমের ঈদবস্ত্র বিতরণ

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তরের ছেংগারচর পৌরসভার ৯টি ওয়ার্ডে গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি, চাঁদপুর জেলা আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি, ছেংগারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ মাহবুবুর রহমান সেলিমের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (৮ মে) সকালে ছেংগারচর বাজার (কেশাইরকান্দি রোড) পৌর যুবলীগের অস্থায়ী কার্যালয়ে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল ফরাজি, সাংগঠনিক সম্পাদক জামান সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক জসিম সরকার, জেলা যুবলীগের সাবেক সদস্য মহিবুল্লাহ খোকন, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী খান, ৪নং ওয়ার্ড কাউন্সিল শাহাদাত হোসেন ঢালী খোকন, ৮নং ওয়ার্ড কাউন্সিল বোরহান উদ্দিন প্রধান, সাবেক কাউন্সিল শাহিনুর বেপারী, মজিবুর রহমান প্রধান, পৌর যুবলীগ নেতা মুছা বেপারী, শাহিন মিয়া, ফয়েজ আহমেদ ফাকা প্রমুখ।
আলহাজ মাহবুবুর রহমান সেলিম বলেছেন, করোনা ভাইরাস সংকট শ্রমজীবী ও গরিব-দুঃখী মানুষকে অসহায় অবস্থায় ফেলে দিয়েছে। গরিব-দুঃখী-অভাবী মানুষের জন্য এ সংকটময় মুহূর্তে খেয়ে-পরে বেঁচে থাকা কষ্টসাধ্য হয়ে পড়েছে। এ সংকটে সমাজের উচ্চবিত্ত শ্রেণির মানুষ ও সামাজিক সংগঠনগুলো গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

৯ মে, ২০২১।