ফরিদগঞ্জ ব্যুরো
কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. হারুনুর রশিদ সাগর, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কাশেম, পৌর মেয়র মাহফুজুল হক, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেন বাবুল পাটওয়ারী, যুগ্ম-সম্পাদক ওয়াহিদুর রহমান রানা, আলমগীর হোসেন স্বপন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মজিবুর রহমান পাটওয়ারী, লিয়াকত পাটওয়ারী, যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হাজি সফিকুর রহমান, স্বেচ্ছাসবক লীগের সাধারণ সম্পাদক কাউছারুল আলম কামরুল, যুব মহিলা লীগের সভাপতি সুলতানা রাজিয়া দিপু, ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সদস্য কামাল হোসেন মিয়াজী, মোহাম্মদ আলী, আবু তালেব, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সাউদ, মাহবুব মোর্শেদ প্রমুখ।
০৭ ডিসেম্বর, ২০২০।
