নোমান হোসেন আখন্দ
শাহরাস্তি উপজেলায় ৩৫টি মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি বৎসরের জেএসসি পরীক্ষায় অংশ নেয় ৪০৯৫ জন পরীক্ষার্থী। এতে কৃতকার্য হয়েছে ৩৯১৩ জন পরীক্ষার্থী। জেএসসিতে উপজেলায় গড় পাসের হার ৯৫.৫৬ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১০৪ জন পরীক্ষার্থী।
উপজেলায় সার্বিক ফলাফল বিবেচনায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে উয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ৩১৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৩০৫ জন শির্ক্ষাথী। জিপিএ-৫ পেয়েছে ১৬ জন। গড় পাসের হার ৯৫.৯১ ভাগ। দ্বিতীয় স্থানে রয়েছে রাগৈ উচ্চ বিদ্যালয়, এ বিদ্যালয় থেকে ১৬০ জন পরীক্ষাথী অংশ নিয়ে কৃতকার্য হয় ১৫৮ জন। জিপিএ-৫ পেয়েছে ১৪ জন। গড় পাসের হার ৯৮.৭৫ ভাগ। তৃতীয় স্থানে রয়েছে শাহরাস্তি সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয়, এ বিদ্যালয় থেকে ১৭৭ জন পরীক্ষাথী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ১৭৩ জন। জিপিএ-৫ পেয়েছে ১২ জন। গড় পাসের হার ৯৭.৭৪ ভাগ।
অপরদিকে জেডিসিতে উপজেলার ২১টি মাদ্রাসা থেকে চলতি বৎসর পরীক্ষায় অংশ নেয় ৯৭৮ জন। এতে কৃতকার্য হয় ৯১৮ জন পরীক্ষার্থী। জেডিসিতে উপজেলায় গড় পাসের হার ৯৩.৯৭ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১ জন শিক্ষার্থী। শতভাগ পাস করেছে ৫টি মাদ্রাসা। জেডিসিতে উপজেলার সার্বিক ফলাফল বিবেচনায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে আলহাজ সিরাজ উদ্দিন চৌধুরী মহিলা দাখিল মাদ্রাসা, এ মাদ্রাসা থেকে ৪০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৪০ জন। গড় পাসের হার শতভাগ। জিপিএ-৫ পেয়েছে ১ জন শিক্ষার্থী।
শতভাগ পাসকৃত মাদ্রাসাগুলো হচ্ছে- পরানপুর ফাজিল মাদ্রাসা, চিতোষী সুলতানিয়া ফাজিল মাদ্রাসা, রাজাপুরা আল-আমিন ফাজিল মাদ্রাসা ও মাদ্রাসাতুননববী খামপাড় দাখিল মাদ্রাসা।
