মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাস করেছে ৮৪.২৯%। উপজেলার ৩৪টি বিদ্যালয় থেকে ৫৫৭২ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে পাস করেছে ৪৬৯৭ জন। যার মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১৬ জন। ‘এ’ পেয়েছে ৯৩৫ জন, ‘এ’ মাইনাস পেয়েছে ৮১০ জন, ‘বি’ পেয়েছে ৯০০ জন, ‘সি’ পেয়েছে ১৫৫৯ জন ও ‘ডি’ পেয়েছে ৩৭৭ জন। অকৃতকার্য হয়েছে ৮৭৫জন।
উপজেলায় সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন। দ্বিতীয় স্থানে রয়েছে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ। এ প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পেয়েছে ১৩ জন।
উপজেলার ৫টি বিদ্যালয় শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। প্রতিষ্ঠানগুলো হলো, পিরোজপুর উচ্চ বিদ্যালয়, বোরখাল আদর্শ উচ্চ বিদ্যালয়, মৈশাইদ পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়, আল বান্না জুনিয়র হাইস্কুল ও বেলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
