
প্রেস বিজ্ঞপ্তি
আজ ১ জানুয়ারি ২০২০ খ্রিস্টাব্দ দৈনিক চাঁদপুর সংবাদের রজতজয়ন্তী। ২৫ বছর ফেরিয়ে ২৬ বছরে পা রাখল দৈনিক চাঁদপুর সংবাদ। ইতিহাস গড়ার এইদিনে মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। এ মাহেন্দ্রক্ষণে সবাইকে জানাই ফুলেল শুভেচ্ছা।
১৯৯৫ সালের ১ জানুয়ারি ‘বস্তুনিষ্ঠ সংবাদ’ এর দৃপ্ত অঙ্গীকার নিয়ে প্রথমে সাপ্তাহিক হিসেবে পত্রিকাটি যাত্রা শুরু করে। পরে ২০০১ সালের ১০ সেপ্টেম্বর তারিখে দৈনিকে উন্নীত হয়। আজকের উদ্দীপণাময় যাত্রার মধ্য দিয়ে চাঁদপুর সংবাদ ২৫তম বর্ষপূর্তি করলো।
স্মরণীয় এ যাত্রাকে রাঙ্গাতে চাঁদপুর সংবাদ পরিবার হাতে নিয়েছে ‘২৫ বছর পূর্তি উৎসব’। জেলাব্যাপী এই উৎসবে থাকছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির, আন্ত:প্রাইমারী স্কুল ফুটবল টুর্নামেন্ট, হামদ-নাত ও কেরাত প্রতিযোগিতা, চিত্রাংকন, বিতর্ক, সাংবাদিক প্রশিক্ষণ, বর্ণাঢ্য র্যালী, কেক কাটা, আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা।
আগামি ১৫ ফেব্রুয়ারি সমাপনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। এইসাথে থাকবেন স্থানীয় এমপি, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ রাজনীতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানমালায় চাঁদপুরবাসীকে উপস্থিত থাকার বিনীত অনুরোধ জানিয়েছেন দৈনিক চাঁদপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক মো. আবদুর রহমান।
