শাহরাস্তিতে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সভা

নোমান হোসেন আখন্দ
সারাদেশে পাহাড়ী ঢল ও বন্যা পরিস্থিতির অবনতির কারণে দুর্যোগ পরবর্তী পর্যায়ে জরুরি সাড়া প্রদানসহ দুর্যোগকালীন ঝুঁকি হ্রাস এবং সংশ্লিষ্ট বিষয়ে ইউনিয়ন কমিটিসহ শাহরাস্তি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সর্ক্ষমতা বৃদ্ধি ও সক্রিয়করণ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি শিরিন আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফরিদ উল্ল্যাহ চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহআলম, প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ুন কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ পাটোয়ারী, মোস্তফা কামাল মজুমদার, জোবায়েদ কবির বাহাদুর, মনির হোসেন, জহিরুল আলম মানিক, সফি আহম্মেদ মিন্টু, আবু হানিফ, সেলিম পাটোয়ারী লিটন, ওমর ফারুক দর্জি, আবদুর রশীদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রকৌশলী রফিকুল ইসলাম, উচ্চমান সহকারী সফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

২১ জুলাই, ২০১৯।