হাজীগঞ্জ পলিটেকনিক ইউনিস্টিটিউটে নবীনবরণ ও বিদায় সংর্বধনা

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ পলিটেকনিক ইউনিস্টিটিউটে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও ৪র্থ ব্যাচের বিদায় সংবর্ধনা সম্পন্ন হয়েছে। ইনিস্টিটিউটের প্রধান সমন্বয়ক ও চীফ ইন্সট্রাক্টর ইঞ্জি. মো. আলমের সভাপতিত্বে গতকাল শনিবার প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এ নবীনবরণ ও বিদায় সংর্বধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন শাহজাহান বিএসসি। তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই হবে আগামি দিনের উন্নত বাংলাদেশের কান্ডারী। আর উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে দক্ষ এবং যোগ্যতাসম্পন্ন মানবসম্পদ প্রয়োজন। সেজন্য তথ্য-প্রযুক্তি এবং কারিগরি শিক্ষার বিকল্প নেই।
তিনি বলেন, নিজের জন্য, পরিবার, সমাজ তথা দেশ ও জাতির জন্য আমাদের এগিয়ে যেতে হবে। সেজন্য আমাদের বাস্তবসম্মত স্বপ্ন দেখতে হবে এবং নিজেদের দক্ষ, যোগ্য ও সুশিক্ষিত নাগরিক গড়ে তোলতে হবে। সে লক্ষ্য ও উদ্দেশ্য এবং স্বপ্ন বাস্তবায়নে, তথ্য-প্রযুক্তি এবং কারিগরি শিক্ষা কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিস্টিটিউটের পরিচালক শফিকুল ইসলাম, আবুল ফারাহ মজুমদার, নাজমুস সাকিব সোহেল, তানজিমুল ইসলাম মামুন, আবু রায়হান সোহেল, আমিরুন আক্তার ও হাজীগঞ্জ মেডিকেল ইনিস্টিটিউটের ইন্সট্রাক্টর জুনায়েদ আহমেদ। শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন মো. আলাউদ্দিন ও আফরোজা ইসলাম।
শিক্ষার্থী রবিউল আলম ও মো. রায়হানের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন বিপ্লব চন্দ্র দাস এবং মানপত্র পাঠ করেন শামসুন্নাহার, অধ্যয়নরতদের পক্ষে নবীনদের উদ্দেশে মানপত্র পাঠ করেন শিক্ষার্থী তাহানী আক্তার, বক্তব্য রাখেন ইব্রাহিম খলিল। নবীনদের পক্ষে বক্তব্য রাখেন মো. মাসুম। বক্তব্য শেষে বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছা ক্রেস্ট ও উপহার তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতেই নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন ৮ম পর্বের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক, আধুনিক ও লোকজ গান পরিবেশন করেন শিক্ষার্থী শামসুন্নাহার মিশু, বিপ্লব চন্দ্র দাস, নুসরাত জাহান, আকলিমা আক্তার, তাহানী আক্তার প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক মো. সরওয়ার হোসেন, মো. শাকিল উদ্দিন, শুভ্র কুমার চক্রবর্তী, শিউলী আক্তার, শাহ আজিজুর রহমান, মো. জামাল হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ, প্রতিষ্ঠানের অন্যান্য পরিচালক, শিক্ষক, অভিভাবক, বিদায়ী, অধ্যয়নরত ও নবীন শিক্ষার্থী এবং জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা।

২১ জুলাই, ২০১৯।