শাহ্তলী জিলানী চিশতী উবিতে মিড-ডে মিল উদ্বোধন

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে কাজ করতে হবে
……………….অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)
স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মিড-ডে মিলের উদ্বোধন ও বিজয় ফুল তৈরির প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বেলা ১২টায় বিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
তিনি তার বক্তব্যে বলেন, আমি খুব আনন্দিত যে, মিড-ডে মিল নিয়ে বর্তমান সরকার সুব্যবস্থার সুযোগ করেছেন। ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে দীর্ঘক্ষণ অবস্থান করে যার কারনে তাদের খাবারের সমস্যা ঘটতে পারে। প্রতিদিন যতই অল্পই হোক বক্সে করে টিফিন বিদ্যালয়ে নিয়ে আসবে। তোমরা তোমাদের অভিভাবকদের বলবা তোমাদের প্রতিদিন খাবার দিয়ে দিতে। দুপুরের পরে শ্রেনিকক্ষে মনোযোগ আসে না যদি খাবার না খাও।
তিনি আরো বলেন, বিজয় ফুল শুধু বিজয়ের তাৎপর্য বহন করেনা, কিভাবে দেশ স্বাধীন হয়েছে তার ইতিহাসও বহন করে। বিজয় ফুল তৈরির মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে কীভাবে দেশ স্বাধীনতা অর্জন করেছে তা জানতে পারবে। দেশকে জানতে হবে। কিভাবে দেশ স্বাধীন হয়েছে তা জানতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তোমাদের মাঝে দেশপ্রেমকে লালন করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়কে মনে লালন করতে হবে। কাজ করতে হবে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে এবং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কামাল হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো. হারুন-অর রশিদ, বিশিষ্ট সমাজসেবক ও শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় সভাপতি মোশারফ হোসেন তালুকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, শাহমাহমুদপুর ইউপির নারী মেম্বার ফিরোজা বেগম।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের নিয়ে মিড-ডে মিল কার্যক্রমের উদ্বোধন ও বিজয় ফুল তৈরি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন করেন অতিথিরা।