যাদের মাঝে দেশপ্রেম ও মূল্যবোধ থাকবে সে দুর্নীতি করবে না
…………….. মো. মিজানুর রহমান

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের শাহ্তলী জিলানী চিশতী কলেজের আয়োজনে দুর্নীতি বিরোধী জাতীয় ‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১১টায় কলেজ মিলনায়তনে কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, এ প্রতিষ্ঠানের যথেষ্ট সুনাম রয়েছে। তা শিক্ষার্থীদের এ রকম সুন্দর চর্চার মাধ্যমেই হয়েছে। পুঁথিগত বিদ্যার পাশাপাশি আধুনিক মানসম্মত শিক্ষার উপর জোর দিচ্ছে সরকার। তাই বিতর্ক অনুষ্ঠানসহ নানা ইনোভেশন কর্মসূচি প্রণয়ন করছে সরকার। আমাদের শিক্ষার্থীদের ভালো মানুষ হতে হবে। তাহলেই দেশের কল্যাণ বয়ে আনা সম্ভব। আমাদের শিক্ষামন্ত্রী শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষামূলক কার্যক্রমের জন্য কাজ করে যাচ্ছেন। সব প্রতিষ্ঠানের সিলেবাসের শিক্ষা পাঠের পাশাপাশি অনেক বিষয় রয়েছে। যেমন নৈতিকতা, দেশপ্রেম ও মূল্যবোধ। সহশিক্ষা কার্যক্রমও শিক্ষার অংশ। বিতর্ক আমাদের বুদ্ধিকে জাগ্রত করে।
তিনি আরো বলেন, বিতর্কের মাধ্যমে নেতৃত্ব দেওয়ার গুণাবলী জাগ্রত হয়। পড়ালেখায় মেধাবী হলেই ভালো বিতার্কিক হওয়া যায় না। আমি মনে করি সহ-শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সুপ্ত প্রতিভা জাগ্রত করতে পারে এবং শিক্ষার মান উন্নত হয়। শিক্ষার উদ্দেশ্য শুধু চাকরিই নয় বরং দেশের সেবা হিসেবেও ভাবতে হবে। চাকরি হবে সেবামূলক। যাদের মাঝে দেশপ্রেম ও মূল্যবোধ জাগ্রত থাকবে সে দুর্নীতি করবে না।
তিনি বলেন, সমাজের রন্ধে-রন্ধে এখন মাদক ছড়িয়ে গেছে। স্বল্পসময়ে, স্বল্প পুঁজিতে লাভবান হতে গিয়ে মাদক আজ মহামারি রুপ নিয়েছে। আমরা বাংলাদেশ পুলিশ চেষ্টা করে যাচ্ছি মাদক নিয়ন্ত্রণে আনতে। প্রতিদিনই চাঁদপুর জেলায় মাদক মামলা হচ্ছে।
তিনি আরো বলেন, সময় এসেছে প্রত্যেকে প্রত্যেকের স্থান থেকে সচেতন হওয়ার। মাদকসেবীদের ধরিয়ে দেয়ার। সবাই একযোগে কাজ করলে সমাজে ও দেশ থেকে মাদক দূর করতে পারব। এ প্রতিষ্ঠানের প্রায় ৮০ ভাগ শিক্ষার্থী ছাত্রী, তা দেশের জন্য ইতিবাচক। নারী শিক্ষার জন্য ইতিবাচকও বটে এ প্রতিষ্ঠান। সমাজ থেকে ইভটিজিং রোধ করতে হবে। প্রয়োজনে আইনী সহায়তা নিতে হবে। তোমাদের মাঝে যে সুপ্ত সম্ভাবনা আছে তা জাগ্রত করতে হবে। সমাজকে দুর্নীতি মুক্ত করতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, কোন ছাত্রী ইভটিজিং কিংবা হয়রানির স্বীকার হলে সাথে সাথে ‘৯৯৯’ নম্বরে জানাবে। তাৎক্ষনিক আইনী সহায়তা পাবে। ‘৯৯৯’ নম্বরে ফোন করলে মোবাইলে কোন অর্থ খরচ হয় না। ঐ নম্বরটি সবাই নোট করে রাখবে। যখনই বিপদে পড়বে তখনই ঐ নম্বরে জানাবে।
কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য ও উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাসিম উদ্দিন ও চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কামাল হোসেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো. হারুন-অর রশিদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাও. মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক মো. গোলাম সারওয়ার, সহকারী অধ্যাপক মো. কামরুল হাসান, সহকারী অধ্যাপক আলেয়া চৌধুরী, প্রভাষক ফারজানা আক্তার, প্রভাষক মো. হানিফ মিয়া, প্রভাষক মো. জিয়াউর রহমান, প্রভাষক মো. জহিরুল ইসলাম খান মুরাদ, প্রভাষক মো. মানিক মিয়া প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক সাহেরা আক্তার, সহকারী অধ্যাপক সামিমা আক্তার, প্রভাষক মুহাম্মদ নুরুল বাতেন, প্রভাষক মাও. ছোহাইল আহমাদ চিশতী, প্রভাষক নুরুন নাহার বেগম মুক্তা, প্রদর্শক মো. মঞ্জুর হোসেন পাটওয়ারী, প্রভাষক মো. হাবিবুর রহমান, প্রভাষক মো. শাহাদাৎ হোসেন, প্রভাষক মাহবুবুর রহমান, প্রভাষক মোসা. মনোয়ারা খাতুন, প্রভাষক মো. মনজুরুল আলম পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সফিক কারী, মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. লিটন সরকার, মৈশাদী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, শাহমাহমুদপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. রুবেল কারী, শাহমাহমুদপুর ইউনিয়ন ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মো. নুরুজ্জামান মুন্সি, সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম কারী, শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার প্রমুখ।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক সাহেরা আক্তার, সহকারী অধ্যাপক গোলাম সারওয়ার, সহকারী অধ্যাপক আলেয়া চৌধুরী।
অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ অতিথিরা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জিলানী চিশতী কলেজের প্রভাষক মাও. ছোহাইল আহমাদ চিশতী।
