শায়খ বোরহান উদ্দিন (রা.) এর মাজার জিয়ারতে নূরুল আমিন রুহুল এমপি

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তরের ফরাজীকান্দি ইউনিয়নে ফরাজীকান্দি দরবারের প্রতিষ্ঠাতা ও পীর ক্বি¡বলা আল্লামা শায়খ বোরহান উদ্দিন (রা.) এর মাজার জিয়ারত করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে কর্মী-সমর্থক ও রাজনৈতিক নেতৃবৃন্দ নিয়ে ফরাজীকান্দি কমপ্লেক্সের ফাতেমা-তুজ-জোহরা জামে মসজিদে আসরের নামাজ আদায় করে আল্লামা শায়খ বোরহান উদ্দিন (রা.) মাজার জিয়ারত করেন।
জিয়ারত শেষে নুরুল আমিন রুহুল এমপি বলেন, দেশরত্ন শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসলে সবসময় ইসলামের উন্নয়ন হয়, মসজিদ মাদরাসার উন্নয়ন হয়। বাংলাদেশের সকল ধর্মের মানুষের প্রাণের নেত্রী শেখ হাসিনা আজ বিশ্বসভায় পরম মর্যাদায় অভিষিক্ত।
তিনি আরো বলেন, ফরাজীকান্দি মাদরাসা কেবল মতলবের নয়, সারাদেশের একটি ঐতিহ্যবাহী ইসলামি দর্শনীয় স্থাপনা। এটি সংরক্ষণ করা আমাদের সবার দায়িত্ব। তাছাড়া বর্তমান সরকার মডেল মসজিদ ও ইসলামি কমপ্লেক্স নির্মাণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করছে। ফাতেম-তুজ-জোহরা জামে মসজিদেরও সংস্কারে যে কোনো সহযোগিতা করতে আমি প্রস্তুত।
রুহুল বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর মসজিদ, মাদরাসা, মন্দির, স্কুল, কলেজ, রাস্তাঘাট, স্বাস্থ্য ও বিদ্যুৎসহ প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার কথায় নয়, উন্নয়নে বিশ্বাসী।
এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, সাংসদের ব্যক্তিগত সহকারী লিয়াকত আলী সুমন, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন মুন্সি, সাধারণ সম্পাদক ইঞ্জি. রেজাউল করিম, ইউপি সচিব নাছির উদ্দিন খান, নাউরী সপ্রাবি প্রধান শিক্ষক আবুল খায়ের, আ’লীগ নেতা রমিজ উদ্দিন শিশির, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আ. রব প্রধান, ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি কজবির হোসেন, সহ-সভাপতি শাহজালাল, সাধারণ সম্পাদক আতাউর রহমান সবুজ, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি স্বপন, ইউপি সদস্য মাহবুব আলম মিস্টার, আ. হালিম সরহার নাছির উদ্দিন মুন্সি, সালাউদ্দিন প্রধান, ইসমাইল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান, ৪নং কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি জমশেদ বেপারী, ছাত্রলীগ নেতা নিয়াজ মোর্শেদ ছোটন, অভি প্রমুখ।
দোয়া পরিচালনা করেন আল্লামা শায়খ মাসউদ আহমদ বোরহানী। দোয়া পরিচালনা করেন আল্লামা শায়খ মাসউদ আহমদ বোরহানী।
১৮ আগস্ট, ২০২০।