মতলব উত্তর ব্যুরো
চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের পক্ষে ভোট চেয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ২নং ওয়ার্ডের শিকিরচর বেড়িবাঁধের উপর দলীয় কার্যালয়ে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প-বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য রাশেদুল হোসেন চৌধুরী রনি।
রাশেদুল হোসেন চৌধুরী রনি বলেন, জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে দক্ষ নেতা প্রয়োজন। সেজন্য একমাত্র উপায় হচ্ছে নির্বাচন। এছাড়া নেতা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ একজন ভোটারের মৌলিক অধিকার। অথচ একটি গোষ্ঠী, যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তাঁরাই নির্বাচন বর্জন করছে। জনগণের অধিকার ক্ষুন্ন করছে। তবে এ দেশের জনগণ এদের ভাওতাবাজি বুঝে গেছেন। তাই তাঁদের প্রত্যাখ্যান করে ভোটের উৎসবে মেতে উঠেছেন ভোটারেরা।
ছেংগারচর পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালীর সভাপতিত্বে এবং পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী নূর বেপারীর পরিচালনায় বক্তব্য রাখেন শিল্পপতি মো. শাহজাহান শিকদার, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ লায়ন আরিফ উল্যাহ সরকার, সাবেক মেয়র আলহাজ রফিকুল আলম জজ, পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী মনির হোসেন বেপারী, কৃষক লীগ নেতা মোখলেছুর রহমান মাষ্টার, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, কাউন্সিলর শাহজাহান মোল্লা, হারিজ খান, আমান উল্যাহ সরকার, সাবেক কাউন্সিলর খোকন প্রধান, শাহনূর বেপারী, আবদুস সালাম খান, কৃষক লীগ নেতা আবদুল কাদের প্রধান, ছাত্রলীগ নেতা সুমন ঢালী প্রমুখ।
সাবেক প্যানেল মেয়র আলহাজ রুহুল আমিন মোল্লা, যুবলীগ নেতা দুলাল প্রধান, আজাদসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২৭ ডিসেম্বর, ২০২৩।
