সুলতানাবাদে নৌকা প্রতীকের উঠান বৈঠক

মনিরুল ইসলাম মনির
উন্নত মতলব উত্তর ও মতলব দক্ষিণ গড়তে নৌকার বিকল্প নেই বলে মনে করেন চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে সংসদ সদস্য প্রার্থী মোফাজ্জল হোসাইন চৌধুরী মায়া বীরবিক্রম। তিনি বলেছেন, আধুনিক পরিকল্পিত মতলব গড়তে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবেন। কারণ, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোনো বিকল্প নেই।
গত ২৪ ডিসেম্বর বিকালে সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে টরকী মাদ্রাসা প্রাঙ্গণে চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে সংসদ সদস্য প্রার্থী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসাইন চৌধুরীর সমর্থনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকনের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার তামজিদ সরকার রিয়াদের পরিচালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব আলী গাজী, সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াছুর রহমান, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী মুক্তার হোসেন, আওয়ামী লীগ নেতা প্রফেসর আক্তার হোসেন, ছেংগারচর পৌরসভার সাবেক মেয়র রফিকুল আলম জজ, বিশিষ্ট ব্যবসায়ী কাজী নাছির উদ্দিন, সুলাতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম খন্দকার, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মহিলা আওয়ামী লীগ নেত্রী নাসরিন সুলতানা, চাঁদপুর জেলা যুবলীগের সাবেক সদস্য মহিবুল্লাহ খোকন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মনোয়ার হোসেন, সদস্য লিয়াকত আলী, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল বাশার খোকন, আওয়ামী লীগ নেতা স্বপন দেওয়ান, সুলতানাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি জিলানী সরকার, সাধারণ সম্পাদক গফুর সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক কামাল হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেনসহ আরো অনেকে।
আগামি ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসনে নৌকা প্রতীক বিজয়ের লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

২৭ ডিসেম্বর, ২০২৩।