শিক্ষানবিস বিসিএস ক্যাডারদের শাহতলী ভূমি অফিস পরিদর্শন

স্টাফ রিপোর্টার
বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের শিক্ষানবিস বিভিন্ন বিসিএস ক্যাডাররা শাহতলী ভূমি অফিস পরিদর্শন করেছেন। গতকাল সোমবার বেলা ১১টায় তারা ভূমি অফিসে গিয়ে আগত সেবা প্রত্যাশীদের সাথে কথা বলেন এবং ভূমি অফিসের সার্বিক খোঁজ-খবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তফু আহম্মেদ, সহকারী পুলিশ সুপার জাহিদ আহসান, সহকারী কমিশনার আছমা জাহান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হোসনেয়ারা খাতুন, মাহবুব আলম, মো. রাকিবুল হাসার, বাংলাদেশ বেতারের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান, মৈশাদী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, ইউপি সচিব আবু বকর মানিক প্রমুখ।

৯ জুলাই, ২০১৯।