ফরাজীকান্দিতে শ্রমিক লীগের প্রস্তুতি সভা

মতলব উত্তর ব্যুরো
আগামি ১২ জুলাই মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের জনসভাকে সফল করার লক্ষ্যে ফরাজীকান্দি ইউনিয়ন শ্রমিক লীগের প্রস্তুতি সভা অনুুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকালে ফরাজীকান্দি ইউনিয়নের নতুন বাজারস্থ কৃষিক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
আওয়ামী লীগ নেতা রমিজ উদ্দিন শিশিরের সভাপতিত্বে ও জেলা যুবলীগ নেতা গাজী শাখাওয়াত হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা শ্রমিক লীগের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার দেশের সামগ্রিক উন্নয়ন করেছেন বলে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। দেশের জনগণ উন্নয়ন ও শান্তি চায়। যা বর্তমান সরকার দেশবাসীকে উপহার দিয়েছেন। শিক্ষামন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে চাঁদপুর-২ আসনে উন্নয়নে ব্যাপক পরিবর্তন আসবে। পাল্টে যাবে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সব উন্নয়ন চিত্র। এ অঞ্চলের সব উন্নয়ন কর্মকা-ে আসবে গতিশীলতা। উন্নয়নে সৃষ্টি হবে নতুন নতুন ক্ষেত্র। ফলে এ অঞ্চলের মানুষের ব্যাপক ভাগ্যের পরিবর্তন ঘটবে।
তিনি আরো বলেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের নেতৃত্বে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ দলে দলে যোগদান করে শিক্ষামন্ত্রীর জনসভাকে জনসমুদ্রে পরিণত হবে। আপনারা সবাই জনসভাস্থলে উপস্থিত হয়ে জনসভাকে সাফল্য মন্ডিত করবেন।
আরো বক্তব্য রাখেন ছেংগারচর পৌর শ্রমিক লীগের সভাপতি মো. সিরাজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক রহিম প্রধান, আওয়ামী লীগ নেতা উজ্জল সরকার, ইউপি সদস্য শফিকুল ইসলাম পাটোয়ারী, শ্রমিক লীগ নেতা নবী হোসেন, সালাউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন সাদুল্লাপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক বজলুর রহমান সরদার, ইসমাইল সরকার, ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শাহজালাল, বাগানবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম সরকার, আওয়ামী লীগ নেতা বারেক মোল্লা, বাগানবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, আগামি ১২ জুলাই মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ঘনিয়ারপাড়ে উপজেলা কমপ্লেক্স মাঠে জনসভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

৯ জুলাই, ২০১৯।