সাহেদ হোসেন দিপু
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চাঁদপুর-হাইমচরের উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তাঁর শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু এবং কেন্দ্রিয় যুবলীগ সদস্য জাফর ইকবাল মুন্নার সুস্থতা কামনায় হাইমচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও আলগী দক্ষিণ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সাহাউদ্দিন টিটু হাওলাদারের আয়োজনে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) বাদ আছর উপজেলার হাওলাদার বাজারে শাহাউদ্দিন টিটু হাওলাদারের অফিসে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোনাজাতের আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে তিনি বলেন, আমাদের রাজনৈতিক অভিভাবক, চাঁদপুর-হাইমচরের উন্নয়নের রূপকার ও আপামর জনতার হৃদয়ের স্পন্দন আলহাজ ডা. দীপু মনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবাই দোয়া করবেন মহান রাব্বে কারীম যেনো সুস্থ করে তাঁকে আমাদের মাঝে ফিরিয়ে দেন ও দীর্ঘ হায়াত দান করেন।
দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন আলগী দক্ষিণ ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইসমাইল হোসেন মেম্বার, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি তানভীর আহমেদ মিশু, ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন হাওলাদার, আওয়ামী লীগ নেতা মুসলিম মিজি, খোরশেদ আলম পাটওয়ারী, আলি আজগর মোল্লা, ছাত্রলীগ নেতা আল হাসান আরিফ হাওলাদার, আলগী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দসহ ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
৯ ডিসেম্বর, ২০২০।
