মতলব উত্তর ব্যুরো
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিকে মতলব উত্তর উপজেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ফোরামের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির ও যুগ্ম-সাধারণ সম্পাদক মো. দ্বীন ইসলাম।
আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিকে মতলব উত্তর উপজেলা টেলিভিশন সংবাদিক ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাড. মো. নুরুল আমিন রুহুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাড. মো. রুহুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।
১৬ জুলাই, ২০১৯।
