শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে মতলব উত্তর উপজেলা প্রশাসন

মতলব উত্তর ব্যুরো
রোববার (২৭ ডিসেম্বর) বিকেলে মতলব উত্তর উপজেলা প্রশাসন প্রধানমন্ত্রীর কার্যালয় ও ত্রাণ ভান্ডারের কম্বল বিতরণ করে। উপজেলার মোহনপুর লঞ্চঘাট, বেড়িবাঁধে বিভিন্ন অলি-গলিতে অসহায় অবস্থায় থাকা ছিন্নমূল মানুষের মাঝে বিতরণ করা হয় এসব কম্বল।
কম্বল বিতরণকালে অনেককে প্লাস্টিক জড়িয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা যায়। তাদের উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ নিজ হাতে কম্বল পরিয়ে দেন। ছিন্নমূল এসব মানুষ তীব্র শীতের মধ্যে এ কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং বর্তমান সরকারের সাফল্য করেন।
এ বিষয়ে নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ বলেন, বরাবরের মত সরকার তথা মাদার অব হিউম্যানিটি প্রধানমন্ত্রী অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে রয়েছেন। তিনি আরো বলেন, একটি মানুষও যেন শীতে কষ্ট না পায় সে বিষয়ে সরকারের নির্দেশনা মতে উপজেলা প্রশাসন সজাগ রয়েছে।
কম্বল বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশের সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব, আওয়ামী লীগ নেতা কাজী মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহিরুল ইসলাম, যুবলীগ নেতা কাজী হাবিবুর রহমানসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকরা।
২৮ ডিসেম্বর, ২০২০।