শাহরাস্তি ব্যুরো
চাঁদপুর জেলা তথ্য অফিসের আয়োজনে এসডিজি বাস্তবায়ন সরকারের উন্নয়ন ও লক্ষ্যমাত্রা অর্জন ভিশন ২০২১ ও ৪১ বাস্তবায়নে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৩টায় শাহ্রাস্তি গেট দোয়াভাঙ্গা থ্রি স্টার কমিনিউটি সেন্টার মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহ্রাস্তি উপজেলা পরিষদ চেয়্যারম্যান মো. কামরুজ্জামান মিন্টু। তিনি তার বক্তব্যে বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সারাদেশে উন্নয়নের মহাযজ্ঞ চলছে। পদ্মা সেতুসহ উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকা-গুলো আজ দৃশ্যমান। শাহ্রাস্তি হাজীগঞ্জের অভিবাবক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তমের ছোঁয়ায় এ এলাকায় যে উন্নয়ন হয়েছে তা অবিস্বরণীয় হয়ে থাকবে। সরকারের সারাদেশের উন্নয়ন কর্মকা-গুলো জেলা তথ্য অফিস গণমাধ্যম কর্মীদের মাধ্যমে তা প্রচার ও প্রসারে আরো দায়িত্বশীল হবেন। সর্বোপরি জননেত্রী শেখ হাসিনা সারাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে তৈরী করেছেন।
চাঁদপুর জেলা তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে এবং সাংবাদিক নোমান হোসেন আখন্দের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন শাহ্রাস্তি প্রেসক্লাব সভাপতি কাজী হুমায়ন কবির, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. অহিদুর রহমান, মুক্তিযোদ্ধা আমির হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুর রব, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক তোফায়েল আহম্মেদ ইরান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সম্পাদক শাহাদাত হোসেন সাধু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সোহেল হোসেন, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কাদের বাবু, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রকি, পৌর ছাত্রলীগ নেতা আলমগীর হায়দার প্রমুখ।
