স্টাফ রিপোর্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির আহ্বায় ও কেন্দ্রিয় বিএনপির প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।
গতকাল সোমবার বেলা ১২টায় সদর উপজেলার সহকারী রিটার্নিং অফিসার কানিজ ফাতেমা ও সদর উপজেলা নির্বাচন কমিশনার মো. দেলোয়ার হোসেনের কাছ থেকে মনোনয়ন ফরম, ভোটার তালিকার সিডি সংগ্রহ করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. সেলিস উল্লাহ সেলিম উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির পক্ষ থেকে আমরা জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রিয় বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিকের মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। আমরা আশাবাদী দলীয় মনোনয়ন বোর্ড শেখ ফরিদ আহমেদ মানিককে ধানের শীষের মনোনয়ন দিবে। এই নির্বাচন অংশগ্রহণ আমাদের আন্দোলনের অংশ। ঐক্যফ্রন্টের দাবি অনুযায়ী তফসিল পিছাতে হবে এবং স্বচ্ছ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। চাঁদপুরে গায়েবী ২২টি মামলা রয়েছে। এ মামলায় কোন নেতাকর্মীকে গ্রেফতার করা যাবে না।
এসময় তিনি চাঁদপুরে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার জেলা প্রশাসককে নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান জানান। এ ব্যাপারে তিনি আরো বলেন, নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড বাস্তবায়নে উনার নিরপেক্ষ ভূমিকা গুরুত্বপূর্ণ। চাঁদপুরের বিভিন্ন পত্রিকায় ছাপানো উনার বিভিন্ন বক্তব্য নিরপেক্ষতা বর্হিভূত। জেলার একজন রিটানির্ং অফিসারের একটি দলের পক্ষে এমন বক্তব্য আমাদের চিন্তায় ফেলে দিয়েছে। আমরা আশাবাদি চাঁদপুর একটি স্বচ্ছ নির্বাচন বাস্তবায়নে জেলা রিটার্নিং অফিসার নিরপেক্ষ ভূমিকা পালন করবেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু, মুনির চৌধুরী, আক্তার হোসেন মাঝি, ফেরদৌস আলম বাবু, অ্যাড. হারুনুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, সাধারণ সম্পাদক অ্যাড. শামছুল ইসলাম মন্টু, জেলা যুবদলের সাবেক সভাপতি শাহজালাল মিশন, সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হযরত আলী, জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাড. মুনিরা চৌধুরী, সাধারণ সম্পাদিকা অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিব ভূঁইয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম নজু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ মাঝি, জেলা ছাত্রদলের সভাপতি ঈমান হোসেন গাজি, সাধারণ সম্পাদক ঈসমাইল পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি লুৎফুর রহমান সজিব প্রমুখ।
