শেখ হাসিনা বিশ্বে উন্নয়নের রোল মডেল : সুজিত রায় নন্দী

চাঁদপুর প্রফেসর পাড়ায় উঠান বৈঠক 

স্টাফ রিপোর্টার
কেন্দ্রিয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, আগামি জাতীয় নির্বাচনে পুনরায় আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এলে চাঁদপুর জেলাকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে। বিগত সময় বিএনপি-জামাত জোট রাষ্ট্র ক্ষমতায় থেকে চাঁদপুরে কোনো উন্নয়ন করেনি। আওয়ামী লীগ ক্ষমতায় এসে গত সাড়ে ৯ বছর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশের মতো চাঁদপুরে ব্যাপক উন্নয়ন করেছে। নদী ভাঙন রোধ, মেডিকেল কলেজ, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, মেরিন একাডেমী এবং রেলওয়েসহ সব ক্ষেত্রে উন্নয়নের নজির সৃষ্টি করেছে। চলমান এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে, আবারো জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।
গতকাল বুধবার বিকেলে চাঁদপুর পৌরসভার ৯নং ওয়ার্ড প্রফেসর পাড়া এ কে মহিউদ্দিন পাটওয়ারী বালুর মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে সুজিত রায় নন্দী এসব কথা বলেন।
সুজিত রায় নন্দী আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল, উন্নয়নের ক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনার সাথে অন্য কারো তুলনা হয় না। তিনি যে প্রতিশ্রুতি দেন সেটা করে দেখান, পদ্মা সেতু তার’ই একটি বড় উদাহরণ।
চাঁদপুর শহর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আ. মতিন বকাউলের সভাপতিত্ব ও পৌর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন ভূঁইয়ার পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জি. আ. রব ভূঁইয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হানিফ পাটওয়ারী, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অ্যাড. জসিম উদ্দিন পাটওয়ারী, পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাড. দেবাশীষ কর মধু, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এস এম জয়নাল আবেদীন, জেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক হাসিবুল হাসান মুন্না, ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. আতাউর রহমান পাটওয়ারী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শেখ শরিফ আহমেদ, ঢাকা কাফরুল থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নয়ন, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী আতিকুর রহমান সুমন প্রমুখ।
উঠান বৈঠক শেষে সন্ধ্যায় সুজিত রায় নন্দী প্রফেসার পাড়া জামে মসজিদের জন্য দুই সেট এসি প্রদান করেন।