শেরে বাংলা হলের পুকুরে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

সজীব খান
চাঁদপুর শহরের শেরে বাংলা হলের পুকুরে পড়ে এক স্কুল ছাত্রের করুণ মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (১৬ আগস্ট) বিষ্ণুদী রোডস্থ শেরে বাংলা হলের পুকুরে ডুবে এই মৃত্যুর ঘটনা হয়েছে বলে জানা গেছে। নিহত মো. এস এম শাহারিয়ার অর্নব (১০) শহরের মিশন স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্র। নিহত এস এম শাহারিয়ার অর্নবের পরিবারের সদস্যরা বিষ্ণুদী রোডের রতন মিজির বাসায় ভাড়া থাকে।
নিহত অর্নবের পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, অর্নব সকাল সাড়ে ১১টার দিকে বাসা থেকে বের হয়ে যায়। দুপুরে বাসায় না ফেরায় তারা বিভিন্ন দিকে খোঁজ-খবর নেয়। রোববার বিকাল ৪টার দিকে তার বাবা এরিস্টোফার্মার সিনিয়র মেডিকেল প্রমোশন অফিসার মো. শফিক জানায় বিকালে পুকুর ঘাটে তার পরিহিত টি-শার্ট আর জুতা দেখতে পায়। পরে সন্দেহজনকভাবে চাঁদপুর ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করলে সন্ধ্যায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের নেতৃত্বে ছিলেন চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. ফরিদ উদ্দিন। নিহত অর্নবকে উদ্ধার করে ডুবুরি মো. নুরুল ইসলাম ও আমিনুর রহমান।
১৭ আগস্ট, ২০২০।