স্টাফ রিপোর্টার
আসন্ন সরস্বর্তী পূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁদপুর সদর উপজেলা শাখার আয়োজন বিদ্যাদেবী সরস্বতী পূজা সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে গত শুক্রবার সকাল ১০টায় শহরের কালীবাড়ি মন্দিরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়।
চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুশীল কুমার সাহা সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অরুপ কুমার শ্যাম।
এ সময় আরো বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক রনজিত সাহা মুন্না, জুয়েল কান্দি নন্দু, শ্যাম সুন্দর মন্ডল, কৃষ্ণ সরকার, স্বপন কুমার দাস প্রমুখ। উপস্থিত ছিলেন শিপ্রা মজুমদার, লিটন সাহা, শ্যামল সরকার, মনা।
সভায় বক্তরা আগামি ১০ ফেব্রুয়ারি সরস্বতী পূজা সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ পরিবেশে উদযাপনের করার জন্য পূজারীদের প্রতি আহ্বান জানান। যেহেতু ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি পরীক্ষার শুরু হচ্ছে নামাজ ও আজানের প্রতি লক্ষ্য রেখে পূজামন্ডপের বাদ্যযন্ত্র নিয়ন্ত্রণ রাখার জন্য সব পূজামন্ডপের সভাপতি/ সম্পাদকসহ পূজারীবৃন্দ প্রতি আহ্বান জানান। পূজার পর দিন বিকেল ৪টায় হাসান আলী সরকারি উচ্চ মাঠে পূজামন্ডপের প্রতিমাসহ পূজারীদের উপস্থিত হয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়।
