সাংবাদিক ডা. জামান পলাশের বাবার দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর শহরের মুক্তিযুদ্ধা মার্কেটের বিশিষ্ট হোমিও চিকিৎসক ডাক্তার জামান পলাশের পিতা ডা. মো. সফিউল্যাহ পাটোয়ারী রোববার (১ আগস্ট) বিকাল সোয়া ৩টায় শহরের ষোলঘর পাকা মসজিদ এলাকায় তার নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রীসহ ৩ ছেলে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি চাঁদপুর মৎস্য ও গবেষণা প্রশিক্ষণ কেন্দ্রে কর্মময় জীবন শেষ করার পর মৃত্যুর পূর্ব পর্যন্ত ওযারলেছ বাজারে হোমিও চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন। তার ছোট ছেলে বিশিষ্ট হোমিও চিকিৎসক ডা. জামান পলাশ।
তিনি ছারছীনা দরবার শরিফের বিশিষ্ট মুরিদ ছিলেন। মরহুমের গ্রামের বাড়ী ফরিদগঞ্জ উপজেলার সোল্লা পাটোয়ারী বাড়ী। তিনি স্ত্রী-সন্তানসহ ৬০ বছর ধরে চাঁদপুরে বসবাস করে আসছেন এবং ওয়ারলেস বাজারে হোমিওপ্যাথী চিকিৎসায় নিয়োজিত ছিলেন।
বাদ মাগরিব ওয়ারলেস বাজারে জানাযা শেষে পৌর গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। জানাযায় মরহুমের আত্মীয় স্বজনসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। মরহুমের রুহের মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।
০১ আগস্ট, ২০২১।