সাংবাদিক রেজাউলের মেয়ের দাফন সম্পন্ন

বাবা হারানোর ৫৪ দিনের মাথায় মেয়ে হারানোর শোক

স্টাফ রিপোর্টার
দৈনিক ইলশেপাড়ের সাবেক যুগ্ম-বার্তা সম্পাদক মো. রেজাউল করিমের মেয়ে জান্নাতুল ফেরদৌসী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…………..রাজিউন)। গত শনিবার রাত ৯টায় ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম বিষকাটালী গ্রামের নানা বাড়িতে জান্নাতুল ফেরদৌসী অসুস্থ হয়ে পড়লে পার্শ্ববর্তী হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো মাত্র পৌনে ৩ বছর।
জান্নাতুল ফেরদৌসী মো. রেজাউল করিমের একমাত্র সন্তান। সে দীর্ঘদিন যাবৎ চেরিবাল পার্লস রোগে আক্রান্ত ছিলো এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলো।
গতকাল রোববার সকাল ৮টায় ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাড়ি প্রাঙ্গণে জান্নাতুল ফেরদৌসীর জানাযা অনুষ্ঠিত হয়েছে। জানাযায় ইমামতি করেন গোয়ালভাওর বাজার জামে মসজিদের খতিব মাও. ওয়ালী উল্যাহ। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
উল্লেখ্য, ৫৪ দিন আগে গত ১২ মে রেজাউল করিমের বাবা হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক মো. সাহাদাত হোসেন ইন্তেকাল করেন। বাবার শোক কাটিয়ে না উঠাতে শনিবার রাতে একমাত্র মেয়ে জান্নাতুল ফেরদৌসী ইন্তেকাল করেন।

ইলশেপাড় পরিবারের শোক

দৈনিক ইলশেপাড়ের সাবেক যুগ্ম-বার্তা সম্পাদক মো. রেজাউল করিমের মেয়ে জান্নাতুল ফেরদৌসীর মৃত্যুতে দৈনিক ইলশেপাড় পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। দৈনিক ইলশেপাড়ের সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমান, প্রধান সম্পাদক রোটারিয়ান মাহবুবুর রহমান সুমন, যুগ্ম-সম্পাদক শাহাদাত হোসেন শান্ত, সহকারী সম্পাদক পীরজাদা মাওলানা মো. মাহফুজ উল্লাহ খান, সহ-সম্পাদক মনির হোসেন, চীফ রিপোর্টার এসএম সোহেল, স্টাফ রিপোর্টার সজীব খান ও ডিকে সোলায়মান, ম্যানেজার কাম স্টাফ রিপোর্টার মো. আবরার হোসাইন, সদর উপজেলা প্রতিনিধি মো. নূরে আলম খান ও আল-আমিন ছৈয়াল, হাজীগঞ্জস্থ বিশেষ প্রতিনিধি আলহাজ মো. ওয়ালী আহমেদ চিশতী, ফরিদগঞ্জ ব্যুরো ইনচার্জ নুরুন্নবী নোমান, মতলব উত্তর ব্যুরো ইনচার্জ মো. মনিরুল ইসলাম, মতলব দক্ষিণ ব্যুরো ইনচার্জ মাহফুজ মল্লিক, শাহরাস্তি ব্যুরো ইনচার্জ নোমান হোসেন আখন্দ, হাইমচর ব্যুরো ইনচার্জ আব্দুর রহমান, হাজীগঞ্জ ব্যুরো ইনচার্জ মোহাম্মদ হাবীব উল্যাহ, কচুয়া ব্যুরোর ভারপ্রাপ্ত ইনচার্জ আহসান হাবীব সুমন, মতলব দক্ষিণ উপজেলা নিজস্ব প্রতিনিধি মোজাম্মেল প্রধান হাসিব, মেহেদী সরকার, ফরিদগঞ্জ উপজেলা নিজস্ব প্রতিনিধি নারায়ন রবি দাস, মো. মশিউর রহমান, আবু তালেব, মো. মনির হোসেন, আব্দুস ছোবাহান লিটন ও রুহুল আমিন স্বপন, হাইমচর উপজেলা নিজস্ব প্রতিনিধি সাহেদ হোসেন দিপু, শাহরাস্তি উপজেলা নিজস্ব প্রতিনিধি মো. ইউছুপ আলী, কচুয়া উপজেলা নিজস্ব প্রতিনিধি সাইফুল মিজান ও মো. আমির হোসেনসহ দৈনিক ইলশেপাড়ের পরিবারের অন্যান্যরা এক শোক বার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন। তারা মরহুমার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও প্রকাশ করেন।

৮ জুলাই, ২০১৯।