সাংবাদিক শরীফুল ইসলামের কৃতিত্ব

প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক চাঁদপুর প্রবাহের সিনিয়র স্টাফ রিপোর্টার শরীফুল ইসলাম সমাজকর্ম বিভাগ থেকে কৃতিত্বের সাথে অনার্স (সম্মান) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি চাঁদপুর সরকারি কলেজের সমাজকর্ম বিভাগ থেকে ২০১৪-১৫ সেশনে ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেন। চার বছর মেয়াদী এই কোর্সে সিজিপিএ ৪.০০ পয়েন্টের মধ্যে ৩.২০ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হন তিনি।
সাংবাদিক শরীফ চাঁদপুর শহরের বিষ্ণুদী মাদ্রাসা থেকে ২০১২ সালে দাখিল ও আলীম পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল অর্জন করেন। পরবর্তীতে তিনি ২০১৪-১৫ সেশনে চাঁদপুর সরকারি কলেজের সমাজকর্ম বিভাগে ভর্তি হন।
শরীফুল ইসলাম তার এই কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া প্রকাশ করেন। এছাড়া তিনি তার বাবা-মা, সমাজকর্ম বিভাগের প্রধানসহ শিক্ষকমন্ডলী এবং চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক ও বার্তা সম্পাদকসহ সহকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি পড়াশুনার পাশাপাশি ২০১২ সাল থেকে দৈনিক চাঁদপুর প্রবাহে সুনামের সাথে সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া তিনি স্যাটেলাইট টেলিভিশন মুভি বাংলা টিভি, জাতীয় দৈনিক ঢাকা টাইমস ও ডেইলি বাংলাদেশের চাঁদপুর প্রতিনিধি এবং চাঁদপুর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল চাঁদপুর টাইমসে সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করছেন।

২৬ সেপ্টেম্বর, ২০১৯।