সাপদীতে গণকবরস্থান ও মসজিদের কাজ উদ্বোধন

স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার সাপদী এলাকায় হামিদা-আইয়ুব ফাউন্ডেশনের সৌজন্যে দারুস সালাম গণকবরস্থান ও মসজিদের কাজের উদ্বোধন করা হয়। সোমবার (৬ জুলাই) উদ্বোধন পর্বে বক্তব্য রাখেন বাগাদী দরবারের পীরজাদা আল্লামা মাহফুজ উল্যাহ খান ইউসূফী, ফাউন্ডেশনের চেয়ারম্যান পিএম আনোয়ার হোসেন বাবলু, বিশিষ্ট সমাজসেবক মো. ইসমাইল মিয়া, মো. নেছার আহমেদ বহরদার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী হাজি মো. জাহাংগীর গাজী, ওয়াসিম মিয়া ও মো. মনির হোসেনসহ স্থানীয় এলাকাবাসী।
প্রায় ৩৫ শতাংশ জমি নিয়ে গণকবরস্থানের অর্থায়ন করেছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান পিএম আনোয়ার হোসেন বাবলু পাটোয়ারীর শ্বশুর ও শাশুড়ি মরহুম আয়ুব আলী ও হামিদা বেগমের পরিবার। স্থানীয় ব্যক্তিবর্গ ও ফাউন্ডেশনের সহযোগিতায় নির্মিত হচ্ছে পাঞ্জেগানা মসজিদ। যা এ এলাকার গণমানুষের দীর্ঘদিনের আকাক্সক্ষার বাস্তবায়ন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান পিএম আনোয়ার জানান, এখানে যে কারো কবর দেয়া যাবে। একটি পাঠাগার ও মক্তবও চালু করা হবে। যাতে এলাকার দ্বীনি শিক্ষা প্রসার ও জ্ঞানচর্চার সুযোগ তৈরী হবে, ইনশাআল্লাহ।
ফাউন্ডেশনের এমন উদ্যোগের জন্য পিএম আনোয়ারকে ধন্যবাদ জানিয়ে আল্লামা মাহফুজ উল্যাহ ইউসূফী বলেন, এমন মহান উদ্যোগ এ সমাজের জন্য একটি ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকবে। মানুষ ব্যাপক ছাদকায়ে জারিয়া ছাওয়াব লাভের সুযোগ লাভ করবেন। এ কাজে সবাইকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার আহ্বান জানান তিনি। পরে দোয়া পরিচালনা করেন আল্লামা মাহফুজ উল্যাহ খান ইউসূফী।

০৬ জুলাই, ২০২০।