
মোজাম্মেল প্রধান হাসিব
ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকের মতলবের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং নারায়ণপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ জয়নাল আবেদিনের বাবা মো. সিদ্দিকুর রহমান প্রধান গত ২৪ ডিসেম্বর দুপুর ১টায় মতলব উত্তর উপজেলার চরলক্ষীপুর গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ….. রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ৩ মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজা গত মঙ্গলবার সকাল ৯টায় মতলব উত্তর উপজেলার চরলক্ষীপুর কেন্দ্রিয় গোরস্থানে অনুষ্ঠিত হয় এবং সেই গোরস্থানেই তাকে দাফন করা হয়। জানাযার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. লিয়াকত হোসেন, মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. নাছির উদ্দিন, মরহুমের বড় ছেলে আব্দুল লতিফ।
জানাযায় ইমামতি করেন চরলক্ষীপুর কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম। জানাযায় এলাকার সর্বস্তরের মুসলমানরা উপস্থিত ছিলেন এবং মরহুমের মাগফিরাত কামনায় দোয়া করেন।
সাপ্তাহিক আজকের মতলবের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং নারায়ণপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ জয়নাল আবেদিনের বাবা মো. সিদ্দিকুর রহমান প্রধানের মৃত্যুতে নারায়ণপুর প্রেসক্লাব ও সাপ্তাহিক আজকের মতলব পরিবারের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। পৃথক শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
