আবু তালেব সরদার
ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম সুবিদপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে জবরদখল করে ঘর-বাড়ি উত্তোলন করা হয়েছে। খালের পাশে সরকারি ভূমি দখল করে দুর্বৃত্তরা ঘর-বাড়ি নির্মাণ করছে।
সরজমিনে গিয়ে জানা গেছে, শোল্লা আশেক আলী স্কুল এন্ড কলেজ সংলগ্ন চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের একটি খাল দখল করে ঐ এলাকার মিজান নামে এক ব্যবসায়ী গত ২০ বছর ধরে জবর দখল করে ব্যবসা প্রতিষ্ঠান ও বসত ঘর উত্তোলন করে জনগণের যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে। এতে করে ঐ এলাকার সৈয়দপুর, চৌরাঙ্গা বিশাল এলাকার সেচ প্রকল্প ইরি-বোরো ধানের ফসল ও কৃষকদের সেচ মেশিন ও চলাচল করতে দীর্ঘদিন বছর ধরে সমস্যায় পড়তে হয়। এছাড়া মিজান একটি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বসত ঘর ও টিনসেড উত্তোলন করে খালের পাশে জনগণের চলাচলের রাস্তা শুরু হওয়া চলাচল মারাত্মক বিঘœ হচ্ছে।
এ ব্যাপারে ঐ এলাকার ইউপি মেম্বার আবু হানিফের সাথে যোগাযোগ করলে তিনি এ প্রতিনিধিকে জানান, পানি উন্নয়ন বোর্ডের খালের জমির রাস্তার পাশ থেকে স্থাপনাগুলো মাত্র ২ হাত সরিয়ে নিলে এ এলাকার কৃষকের জমিনের ফসল ও পাশের বসবাস করা জনসাধারণের চলাচল দুর্ভোগ পোহাতে হতো না। আমরা মিজানকে কয়েকবার বলার পরও সে আমাদের কথা মানছে না। এছাড়া পাশের নিজস্ব জমিনের উপর বসতকৃত জাহাঙ্গীর, দুলাল, সাফিয়া বেগম একই কথা বলে। মিজানকে বার বার বলার পরও সে আমাদের কথা মানছে না।
এ ব্যাপারে গত ২০১৪ সালে ঐ এলাকার বসতকৃত দুলাল এলাকাবাসীর পক্ষে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের অফিসে একটি অভিযোগপত্র দায়ের করে। কিন্ত আজ পর্যন্ত এর সুরাহা হচ্ছে না। এ ব্যাপারে এলাকার ভোক্তভোগী কৃষক ও জনসাধারণ পানি উন্নয়নের দৃষ্টি কামনা করছে।
