বাঁধটির টেকসই উন্নয়ন ও ভাঙন রোধে সরকার কাজ করছে
………..পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম
মনিরুল ইসলাম মনির
পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম বলেছেন, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প বেরিবাঁধের কারণে মতলব আজ ধীরে-ধীরে আধুনিকতার দিকে অগ্রসর হচ্ছে। এই বাঁধটির টেকসই উন্নয়ন ও ভাঙন থেকে রক্ষায় সব ধরনের কাজই করা হবে ইন্শাআল্লাহ।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যার পর মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের জনতা বাজার এলাকায় মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প বাঁধের ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন শেষে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী আর এই উন্নয়নে গ্রামকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। আজকে লক্ষ্য করলে দেখা যাবে প্রতি গ্রামে পাকা রাস্তা রয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ রয়েছে, রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে পাকা ভবন থেকে শুরু করে সব সেক্টরেই এই সরকার উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে যা আপনারা দেখতে পাচ্ছেন। দেশের উন্নয়নে আমি প্রধানমন্ত্রীর সাথে ১২ বছর কাজ করছি, আমি জানি উনি দেশের উন্নয়নের জন্য কতটা আন্তরিক।
এ সময় বক্তব্য রাখেন চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য নুরুল আমিন রুহুল।
উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসান, চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল, মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মেঘনা ধনাগোদা পানি ফেডারেশনের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ, চাঁদপুর জেলা যুবলীগের সদস্য গাজী শাখাওয়াত হোসেন, মতলব উত্তর উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন মুকুল সরকার, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক মিয়া মো. আসাদুজ্জামান, মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব অ্যাড. আক্তারুজ্জামান, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হেলালউদ্দিন উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল করিম, মতলব উত্তর উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আব্দুর রব প্রধান, ফরাজীকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সবুজসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম মেঘনা-ধনাগোধা সেচ প্রকল্প বাঁধের জহিরাবাদ, এখলাছপুর ও মোহনপুরসহ বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন।
২৭ আগস্ট, ২০২১।
