মনিরুল ইসলাম মনির
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সবাইকে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।
তিনি আরো বলেন, দেশে করোনার মহামারি চলছে আল্লাহ যেন সবাইকে সুস্থ ও ভালো রাখে, এজন্য সবাই সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলবেন। কঠোর লকডাউন মেনে ঘরে থেকে নিজে সুস্থ থাকার পাশাপাশি অন্যকেও ভালো রাখুন। এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতিও দেন তিনি।
০১ জুলাই, ২০২১।
