চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মো. সোলায়মান ঢালীর বাবা আ. খালেক ঢালী ইন্তেকাল করেছে (ইন্নালিল্লাহে…….রাজিউন)। গত সোমবার রাত ১১টায় তিনি ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো প্রায় ৮৫ বছর। তিনি মৃত্যুকালে ৪ ছেলে ও ৩ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মঙ্গলবার (১৫ জুন) বাদ জোহর চাঁদপুর শহরের পুরাণবাজার ঐতিহাসিক জামে মসজিদের সামনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন জামে মসজিদের খতিব মাও. মুফতি ইব্রাহিম খলিল।
জানাজার আগে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আ. হামিদ মাস্টার, বিএনপি নেতা সেলিম খান, মরহুমের ছেলে জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোলায়মান ঢালী।
জানাজায় চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাড. সেলিম উল্যাহ সেলিম, দেওয়ান মো. সফিকুজ্জামান, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সাধারণ সস্পাদক অ্যাড. হারুনুর রশীদ, রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি হযরত আলী বেপারী, সাবেক চেয়ারম্যান রাজ্জাক চোকদার, আবুল হোসেন প্রধানিয়া, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহারসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, আ. খালেক ঢালী চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের সর্বশেষ জমিদার আজিম সওদাগর ঢালীর ছেলে এবং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল আজিজ ঢালীর ছোট ভাই। তিনি ওই ইউনিয়নের ঢালী বংশের সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ মুরুব্বি ছিলেন।
১৬ জুন, ২০২১।

