হাইমচর ব্যুরো
হাইমচরে কোস্টগার্ডের অভিযানে ৬০ হাজার মিটার জালসহ ২৫ কেজি মাছ জব্দ করা হয়েছে। হাইমচর কোস্টগার্ডের সিনিয়র চীফ পিটি অফিসার দীন ইসলামের নেতৃত্বে গতকাল শনিবার সকাল সাড়ে ৬টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত অভিযান পরিচালনা করে এ জাল ও মাছ জব্দ করা হয়।
সকাল ১০টায় কোস্টগার্ড জেটি সংলগ্ন কাটাখালি নদীর পাড়ে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়। জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করার লক্ষ্যে মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানের কাছে হস্তান্তর করা হয়।
