তৃণমূল নেতাদের মতামতের ভিত্তিতেই সম্মেলনে নেতা নির্বাচন করা হবে
……….আলহাজ নাছির উদ্দিন আহমেদ
সাহেদ হোসেন দিপু
হাইমচর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেন, তৃণমূল নেতাদের মতামতের ভিত্তিতেই সম্মেলনের মাধ্যমেই নেতা নির্বাচন করা হবে। অনুপ্রবেশকারীরা দলের কোন পদ পাবে না।
তিনি বলেন, স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগ বেশ সুনাম নিয়ে দেশের উন্নয়নের স্বার্থে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। কোন অনুপ্রবেশকারীর কারণে দলের ভাবমূর্তি নষ্ট হবে, তা মেনে নেয়া যাবে না। দেশ আজ উন্নয়নে ভরপুর। এই উন্নয়নের বার্তা তৃণমূলে পৌঁছে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। হাইমচরে আওয়ামী লীগের নেতাদের মধ্যে পদ-পদবি নিয়ে দ্বিমত থাকলেও আজকের বর্ধিত সভা প্রমাণ করে হাইমচর উপজেলা আওয়ামী লীগ এক ও অভিন্ন। এই ঐক্য ধরে রাখতে আগামিদিনে সম্মেলনের মাধ্যমেই ইউনিয়ন এবং থানা আওয়ামী লীগের নেতৃত্ব তৈরি করা হবে। হাইমচরের দায়িত্বপ্রাপ্ত জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু ভাইয়ের সাথে আলোচনা করেই হাইমচর উপজেলা আওয়ামী লীগের সব কার্যক্রম পরিচালনা করা হবে।
গতকাল শনিবার উপজেলা ডাকবাংলো মাঠে সকাল ১০টা হতে শুরু হওয়া বর্ধিত সভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. মোতালেব জমাদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নূর হোসেন পাটওয়ারীর পরিচালনায় বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, উপজেলা আওয়ামী লীগ উপদেষ্টা আলহাজ শাহাদাত হোসেন মাস্টার, সহ-সভাপতি হুমায়ুন প্রধানিয়া, মো. শাহজান মিয়া, প্রচার সম্পাদক মুনচুর আহমেদ পাটওয়ারী, সহ-সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, আওয়ামীলীগ সদস্য আ. সাত্তার গাজী, হাবিবুর রহমান বেগ, চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আহমেদ আলি মাস্টার, নীলকমল ইউনিয়ন সভাপতি বাচ্চু মোল্লা, দক্ষিণ আলগী ইউনিয়ন সভাপতি আহমেদ রাজা পাটওয়ারী, উত্তর আলগী ইউনিয়ন সম্পাদক বাচ্চু মিয়া খাঁন, হাইমচর ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক ওচমান প্রধানিয়া, গাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাবিবুর রহমান গাজি।
এসময় উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
