সাহেদ হোসেন দিপু
হাইমচরে করোনা ভাইরাস কেড়ে নিল শাহাবুদ্দিন মিজির প্রাণ। রোববার (১ আগস্ট) রাত ১০টা ৩০ মিনিটের সময় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তিনি
উত্তর আলগী গ্রামের মৃত ইদ্রিস মিজির ছেলে শাহাবুদ্দিন মিজি। তার আনুমানিক বয়স ছিল ৭৫ বছর। তিনি কিছুদিন যাবত করোনা পজেটিভ হয়ে ফরিদগঞ্জ ও চাঁদপুর হাসপাতালে চিকিৎসা শেষে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন আলগীবাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম কোতয়াল।
খোরশেদ কোতয়াল জানান, শাহাবুদ্দিন মিজি জ্বর ও শ্বাসকষ্ট হওয়ার পর তিনি ফরিদগঞ্জ হাসপাতালে চিকিৎসা শেষে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। আজ তার শাসকষ্ট হওয়ার পর আমরা ডাক্তারের পরামর্শে বিকেল ৫টায় একটি অক্সিজেন তাকে দিয়ে আসি। তখন তার অক্সিজেন পালস ছিল ৬০। বিকেলে শুনেছি তিনি আগের চাইতে কিছুটা ভাল আছেন। এখন জানতে পেরেছি কিছুক্ষণ আগে তিনি ইন্তেকাল করেছেন।
০১ আগস্ট, ২০২১।
