সাহেদ হোসেন দিপু
পল্লী সঞ্চয় ব্যাংকের সহায়তায় করোনা পজিটিভ রোগীদের জন্য সারাদেশে ৫০০টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
অক্সিজেন সিলিন্ডার উপহারস্বরূপ প্রদান করা হয়।
সোমবার (২৩ আগস্ট) সকালে হাইমচর উপজেলা হলরুমে অক্সিজেন সিলিন্ডার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের এরিয়া ম্যানেজার জিল্লুর রহমান জুয়েলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী।
তিনি তার বক্তব্যে বলেন, করোনা পজিটিভ রোগীদের চিকিৎসার জন্য সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। সরকারের পাশাপাশি বিভিন্ন সংস্থা, এনজিও সংগঠন সারাদেশে অক্সিজেন সেবা চালু করেছে। তারই ধারাবাহিকতায় পল্লী সঞ্চয় ব্যাংক করোনার ভয়াবহ পরিস্থিতিতে অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়ে মহৎ ভূমিকা পালন করেছে।
এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদ, ইউপি চেয়ারম্যান আহমেদ আলী মাস্টার, মনির হোসেন দুলাল পাটওয়ারী, হাবিবুর রহমান গাজী, শাহাদাত সরকার, প্রেসক্লাব সভাপতি খুরশিদ আলম সিকদার প্রমুখ।
পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জিল্লুর রহমান জুয়েল অক্সিজেন সিলিন্ডারটি হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিধির কাছে হস্তান্তর করেন।
২৪ আগস্ট, ২০২১।
