প্রেস বিজ্ঞপ্তি
মুজিববর্ষ এবং স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে সমগ্র দেশের গৃহহীনদের নিরাপদ বাসস্থান তৈরি করে দিতে কাজ করছে সরকার। এ কর্মসূচির
dঅংশ হিসেবে ইতোমধ্যেই অনেককে ঘর বুঝিয়ে দিয়েছে প্রশাসন। হাইমচরের গণ্ডামারায় সরকারের দেয়া ঘর পেয়েছেন হাজারী বাড়ির সানু বেগম। গত শুক্রবার সকালে তাকে এ ঘর বুঝিয়ে দেন সরকারের অতিরিক্ত সচিব মো. মাহবুব-উল-আলম।
এসময় তিনি বলেন, সরকার গৃহহীনদের নিরাপদ বাসস্থান তৈরিতে কাজ করছে। দেশে কেউ গৃহহীন থাকবে না। এটাই সরকারের লক্ষ্য। অনেককে মুজিববর্ষের উপহার হিসেবে ঘর বুঝিয়ে দেয়া হয়েছে। অন্যদেরও বুঝিয়ে দেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা, গণ্ডামারা এবিএস ফাজিল মাদ্রাসার সভাপতি এএনএম ওহিদুজ্জামান, অধ্যক্ষ মাও. আব্দুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
২৪ ফেব্রুয়ারি, ২০২১।
