হাইমচরে রিক্সা চালকদের মাঝে ত্রাণ বিতরণ

সাহেদ হোসেন দিপু
হাইমচরে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্থ রিক্সাচালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর দেয়া এ খাদ্যসামগ্রী রিক্সা চালকদের মাঝে বিতরণ করেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী।
এসময় তিনি বলেন, সারা দেশে যেভাবে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে তাতে আমাদের সচেতন হতে হবে। আজ আপনারা যে সাহায্য সহযোগিতা পাচ্ছেন তা মাননীয় প্রধানমন্ত্রীর উপহার। আপনারা সচেতন হলে করোনাভাইরাস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই। নিজে বাঁচুন, আপনার পরিবারকে বাঁচান।
মঙ্গলবার (৩ আগস্ট) সকালে উপজেলা পরিষদের সামনে স্বাস্থ্যবিধি মেনে অসহায় রিক্সা চালকদের চাল, ডাল, তেল, আলুসহ খাদ্য সামগ্রী দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লা আল ফয়সাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমিনুর রশিদ, হাইমচর প্রেসক্লাব সভাপতি মো. খুরশিদ আলম প্রমুখ।
০৩ আগস্ট, ২০২১।