হাইমচরে সাংবাদিক মির্জা জাকিরের সুস্থতায় দোয়া ও মিলাদ


হাইমচর ব্যুরো :
হাইমচর উপজেলার আলগী উত্তরের মধ্য মহজমপুর বাইতুস সালাম জামে মসজিদ দৈনিক যুগান্তরের চাঁদপুর জেলা প্রতিনিধি, চাঁদপুর প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও দৈনিক চাঁদপুর কণ্ঠের নির্বাহী সম্পাদক হৃদরোগে আক্রান্ত মির্জা জাকিরের সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ আসর দৈনিক মতলবের আলোর হাইমচর উপজেলা প্রতিনিধি মো. হোসেন গাজীর আয়োজনে এ দোয়া ও মিলাদে সাংবাদিক মির্জা জাকিরের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. আল-আমিন।
দোয়া ও মিলাদ অনুষ্ঠানে আলহাজ আবু তাহের দেওয়ান, মুক্তিযোদ্ধা আবদুর রহমান হাওলাদার, আলহাজ মোক্তার আহম্মেদ দেওয়ান, বাচ্চু দেওয়ান, আব্দুল দেওয়ানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সাংবাদিক মির্জা জাকির অসুস্থতাজনিত কারণে ঢাকার একটি হাসপাতালে ভর্তি আছেন।