হাইমচরে হৃদয়ে মানবতা সামাজিক সংগঠনের উদ্বোধন

হাইমচর ব্যুরো
মানবতার কল্যাণে মানুষের পাশে সাহায্য-সহযোগিতার হাত বাড়ানোর জন্য হাইমচরের একঝাঁক মেধাবী শিক্ষার্থীদের সংগঠন হৃদয়ে মানবতা সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
গতকাল শনিবার সকাল ৯টায় উপজেলার দুর্গাপুর মডেল সপ্রাবির সভা কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী বেগম।
এসময় তিনি বলেন, সমাজে অনেক মানুষ আছে, কিন্তু অনেক মানবতা নেই। মানবতার কল্যাণে নিজেদের বিলিয়ে দিতে হাইমচরে একঝাঁক মেধাবী শিক্ষার্থী যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। আমি হৃদয়ে মানবতা সামাজিক সংগঠনের সার্বিক সফলতা কামনার পাশাপাশি সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিচ্ছি।
অনুষ্ঠানে শাহাদাত হোসেন সাদ্দামের সভাপতিত্বে এবং সংগঠনের নেতা মো. ইমরান হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাইমচর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোকলেছুর রহমান মুকুল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আ. রহমান, প্রভাষক মাও. মো. আশরাফুল আলম, শিক্ষক মো. শাহআলম, ইউনুছ মিয়া, মোহতামিম বিল্লা রাজু, সংগঠনের সভাপতি বোরহান উদ্দিন, সহ-সভাপতি গোলাম রাব্বানী, ওমর পাটওয়ারী।