
ব্যবসায়ীরাই দেশের উন্নয়ন অগ্রগতির প্রতিক
………ইউএনও এএম জহিরুল হায়াত
মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার পরিবেশক সমিতির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ছেংগারচর পৌর অডিটোরিয়ামে সম্মেলনে সভাপতিত্ব করেন পরিবেশক সমিতির উপদেষ্টা শরীফ হোসেন দর্জি।
পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক শেখ সাদী ও কামাল হোসেন খাঁনের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার এএম জহিরুল হায়াত। তিনি বলেন, ব্যবসায়ীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সরকার ব্যবসায়ীবান্ধব সরকার। তাই ব্যবসায়ীদের সঙ্গে নিয়েই মতলব উত্তর উপজেলার উন্নয়ন করা হবে।
তিনি আরো বলেন, শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশ ব্যাবসা-বাণিজ্যে ব্যাপক সফলতা অর্জন করছে। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্যসহ সর্বদিকে দেশের অগ্রগতিতে শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনা সরকার দেশের উন্নয়নে বদ্ধপরিকর। ব্যবসায়ীরাই হচ্ছেন এদেশের উন্নয়ন অগ্রগতির প্রতিক। সরকার ব্যবসায়ী সমাজের কল্যাণে নিবেদিত প্রাণ। তিনি ব্যবসায়ীদের অতি লাভের আশা পরিত্যাগ করে সেবার মনোভাবে ব্যবসা করার আহ্বান জানান।
এসময় বক্তব্য রাখেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা, ফতেপুুর পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান নুুর মোহাম্মদ, ছেংগারচর কলেজের অধ্যক্ষ আবুল বাসার, অগ্রনী ব্যাংক মতলব দক্ষিণ শাখার ব্যবস্থাপক জাকির হোসেন, ছেংগারচর বাজার শাখার ব্যবস্থাপক রহমত উল্লাহ, পূবালী ব্যাংকের ব্যবস্থাপক শরীফ মির্জা, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল মাহমুদ টিটু মোল্লা, ছেংগারচর পৌর বাজার সমবায় সমিতির সভাপতি আলহাজ মনির হোসেন বেপারী, পৌর প্যানেল মেয়র-২ বোরহান উদ্দিন প্রধান, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জামান সরকার, মোহনপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রাধেশ্যাম সাহা, পরিবেশক সমিতির উপদেষ্টা সানাউল্লাহ মামুন, সভাপতি মো. মোতালেব হোসেন রাড়ী, কালিপুর বাজার সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, বেলতলি বাজার কমিটির সাধারণ সম্পাদক রাসেল।
এ সময় উপস্থিত ছিলেন ছেংগারচর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমেদ, পৌর যুবলীগের সভাপতি আবুল হোসেন ফরাজী, ক্রীড়া সংগঠক ইবনাল মইন আহমেদ রিপন, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, বিশিষ্ট ব্যবসায়ী শেখ ফরিদ প্রমুখ।
