নেদামদী ছাত্রকল্যাণ সংসদের উদ্যোগে ক্রিকেট প্রিমিয়ার লীগের ফাইনাল অনুষ্ঠিত


মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তর উপজেলার নেদামদী ছাত্রকল্যাণ সংসদ কর্তৃক আয়োজিত নেদামদী ক্রিকেট প্রিমিয়ার লীগের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে দক্ষিণ নেদামদী মাঠে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য অ্যাড. মো. সাইফুল ইসলাম সেকুল।
অনুষ্ঠানে নেদামদী ছাত্রকল্যাণ সংসদের সভাপতি মো. সাইদুল ইসলাম শিবলুর সভাপতিত্বে এবং মতলব উত্তর সাহিত্য পরিষদের মহাপরিচালক নুর মোহাম্মদ খানের পরিচালনায় খেলা উদ্বোধন করেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অ্যাড. সেলিম মিয়া।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জহিরাবাদ ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সভাপতি আব্দুল ছাত্তার মাস্টার, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সমাজসেবক সাইদুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করে রংপুর রাইডার্স ও রাজশাহী ক্রিকেট দল। খেলায় রংপুর রাইডার্স চ্যাম্পিয়ান আর রাজশাহী ক্রিকেট দল রানার্সআপ হয়। প্রধান অতিথি চ্যাম্পিয়ন ট্রফি (ফ্রিজ) রংপুর রাইডার্সের অধিনায়কের কাছে তুলে দেন।